বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
আরডিএ চেয়ারম্যানের উদ্যোগ

নগরী প্রতিটি রোডে বসছে নির্দেশক স্তম্ভ

সোনার দেশ ১২ অক্টোবর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ১২ অক্টোবর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
নগরী প্রতিটি রোডে বসছে নির্দেশক স্তম্ভ

রাজশাহী মহানগরীর প্রতিটি সড়ক সহজে চেনার সুবিধার্থে পিলার বা নির্দেশক স্থাপনের উদ্যোগ নিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তার উদ্যোগে আরডিএর তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন সড়কে এসব সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে।


এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসী সহজেই নিজ নিজ ওয়ার্ড ও রোড নম্বর শনাক্ত করতে পারবেন। পাশাপাশি রাজশাহীতে আগত অপরিচিত ব্যক্তি, দর্শনার্থী ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের নির্দিষ্ট ঠিকানা খুঁজে পেতেও সুবিধা হবে।


নগরীর সড়কগুলোর পরিচিতি স্পষ্ট করার মাধ্যমে ঠিকানা শনাক্তকরণ আরও সহজ ও সুশৃঙ্খল করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে নতুন বাসিন্দা, রোগী নিয়ে হাসপাতালে আসা স্বজন, জরুরি সেবাকর্মী এবং ডাক ও কুরিয়ার সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য রোড সাইনবোর্ড কার্যকর ভূমিকা রাখতে পারে। সড়কে দৃশ্যমান সাইনবোর্ড থাকলে নগরীর বিভিন্ন এলাকায় যাতায়াতের সময় পথ খুঁজে পাওয়ার ভোগান্তি কমবে। একই সঙ্গে মহানগরীর ওয়ার্ড ও সড়কভিত্তিক পরিচিতি আরও সুস্পষ্ট হবে।


রাজশাহী মহানগরীর সড়কগুলো সহজে শনাক্ত করার এ উদ্যোগ নগরবাসীর দৈনন্দিন চলাচল ও নাগরিক সেবা গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।