বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা আরডিএ চেয়ারম্যানের

সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা আরডিএ চেয়ারম্যানের

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত ব্যক্তিদের হাতে তিনি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।


সোমবার (১২ অক্টোবর) বেলা ১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সভাকক্ষে এ চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে চেয়ারম্যানের কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।


শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।