কেশরহাটে বিনামুল্যে ৪৪০ রোগির চক্ষু অপারেশন
মোহনপুর উপজেলার কেশরহাটে স্বাধীনতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (১২ অক্টোবর) কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো।
স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি বিএনপি নেতা হাজি সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের চিকিৎসক হামিদুর রহমান, কেশরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক খুশবর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট প্রগতি সংঘের আহবায়ক ওসমান আলী,কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, কেশরহাট স্বাধীনতা ফাউন্ডেশনের সহসভাপতি শাহ্ আলম, মুস্তাফিজুর রহমান খালেদসহ আরো অনেকে।
কেশরহাট প্রগতি সংঘ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতার গরীব ও অসহায় রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
উল্লেখ্য, আয়োজিত ক্যাম্পেইনে মোট ১৭১০ জন রোগি রেজিষ্ট্রেশন ফরম পুরণ করেন। এদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৩৫০জন রোগিকে বিনামূল্যে চশমা দেয়া হয়। এছাড়াও চক্ষু অপারেশনের জন্য ৪৪০ জন রোগিকে অপাররেশনের জন্য চুড়ান্ত হিসেবে মনোনীত হয়েছে। চুড়ান্ত পর্যায়ের সকল রোগিকে সংগঠনের তত্তাবধানে দিনাজ গাওসুল আযম বিএনএসবি চক্ষু নিয়ে যাওয়া এবং নিয়ে আসা হবে। এসকল রোগিদের যাতায়াত ও খাওয়া খরচ ফ্রি বলে সংশ্লিষ্ট সূত্রে জানান।