বাঘায়মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড
রাজশাহীর বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে ইয়ারুল ফকির, মিজাম ফকির ও সরঝিনা বেগম নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সরঝিনা বেগমের এক বছর এবং ইয়ারুল ফকির, মিজাম ফকিরকে ৪ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ নিজ এলাকা থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদারের মোবাইল কোর্টে হাজির করা হলে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।
এক বছরের কারাদণ্ড প্রাপ্ত সরঝিনা বেগম বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের ডাবলু ফকিরের স্ত্রী এবং ৪ মাসের কারাদণ্ড প্রাপ্ত ইয়ারুল ফকির অমরপুর গ্রামের রহমান ফকিরের ছেলে এব ংমিজান ফরাজি উত্তরমিলিক বাঘা গ্রামের বাবু ফরাজির ছেলে।
বাঘা থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন থেকে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।
এ বিষয়ে মোবাইল কোর্টের নির্বাহীম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারব লেন, পুলিশতাদের উপযুক্ত প্রমাণাদিসহ মোবাইল কোর্টে হাজির করা হলে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপর্যুক্ত আইনে একজনকে এক বছর ও অপর দুইজনকে চারমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। #