নগরীতে ১ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে শাহমখদুম থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ১টি স্মার্টফোন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে মো. ইমন সরদার (২৪)-কে গ্রেপ্তার করে।
এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে জব্দ করা ১টি স্মার্টফোন, তল্লাশি করে ৩টি জিমেইল আইডি, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ২ টি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত মোট ৭ টি অ্যাপস পাওয়া যায়।
আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।