বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিংড়ায় হিলফুল ফুজুলের সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়া প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
সিংড়ায় হিলফুল ফুজুলের সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের একশিং তাড়াই দারুল উলুম ইসলামিয়া কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহসভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সদস্য কাওসার আহমেদ, মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান কাসেমী, শিক্ষক ও কলামিস্ট আব্দুল আজিজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাদিকুল ইসলামসহ অনেকে।


আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।