রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপিকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।