পবার বাড়িতে অভিযান, ৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পবা উপজেলায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার সবসার গ্রামে পারুল বেগমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। তিনি ওই গ্রামের ওয়াজ মণ্ডলের মেয়ে এবং আসব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানের সময় পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পবা থানায় একটি পেনাল কোডে এবং একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পারুল বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।