বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত সিরাজের ছেলে মো. জয়নাল হক (৫৪) এবং একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. জাহিদ (২২)।


এসআরবি-৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল হকের নিজ বাসায় অভিযান চালানো হয়। এ সময় হত্যা চেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পরে রাত ৩টা ১০ মিনিটের দিকে দুর্গাপুরের পালিবাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ২ নম্বর মামলাটি গত ৩ এপ্রিল দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩০৭, ৩২৬, ৩২৩, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাঁদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৫ জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারি, ছিনতাইকারী এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।