বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
চারঘাটে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

চারঘাটে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সেলিম মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে চারঘাট থানার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের হলিদাগাছী গ্রামে সবুজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম মিয়াকে গাঁজা ও পিকআপসহ আটক করা হয়। তাঁর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। বর্তমানে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে বসবাস করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়া বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫। তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়েছে।


এসআরবি-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।