দামকুড়ায় মোনোড্রিল সিরাপসহ গ্রেপ্তার, ১৫ মাদক মামলার আসামি
রাজশাহী মহানগরীর দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই বোতল মোনোড্রিল সিরাপসহ রাজন আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজন ওই গ্রামের মৃত একরাম আলীর ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাজন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১৫টি মামলার পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইনে একটি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।
এ ঘটনায় রাজনের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।