বেলপুকুর থেকে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
এসআরবি’র একটি আভিযানিক দল শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০:১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নাটোর -রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকা থেকে ৫২ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নেভি-ব্লু ও হলুদ রঙের এর TATA ACE EX-2 পিকআপ গাড়ি থেকে ওই পরিমাণ গাজা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিরা হলো- মেীলভীবাজার সদর থানার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ থানার প্রতাপী এলাকার মোহাম্মদ আনোয়ার খানের ছেলে ইব্রাহিম খান (৪০) এবং জগন্নাথপুর থানার মৃত বশির মিয়ার ছেলে জামাল মিয়া(২৭)।
আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলামূলে হস্তান্তর করা হয়।