নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা
নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিক শাহজাহান শাজুর কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) শুক্রবার রাতে উপজেলার টিএলবি বাজারে চুরির ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকানে ছিলেন ওই সাংবাদিক। দোকান লাগিয়ে বাসায় চলে যান। আজ সকালে দোকানের কর্মচারী ফোনে দোকান চুরির ঘটনা জানান তাঁকে।
সরেজমিনে দেখা গেছে, কীটনাশক দোকানের পেছন দিকে সিমেন্টের টিন ভেঙে দোকানে প্রবেশ করে দূর্বৃত্তরা। এরপর ঘরে থাকা ৩ লক্ষাধিক টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক নিয়ে যায়।
দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশন (মাল্টিমিডিয়া) প্রতিনিধি শাহজাহান শাজু বলেন, চুরির ঘটনা পরিকল্পনা করেই করেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। স্হানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ ব্যবস্হা গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি।
দোকান পাহারায় নাইটগার্ড বলেন, আমরা কাউকে দেখতে পায়নি। পেছন দিক থেকে দূর্বৃত্তরা এ কাজ করেছে। তাছাড়া গতকাল বৃষ্টি হওয়ায় কোন কিছু বোঝা যায়নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।