মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:০০ অপরাহ্ন
সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য কালেকশন বুথ চালু করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভা কার্যালয়ে এ বুথের উদ্বোধন করেন পৌর প্রশাসক মাসুমা বেগম।


পৌরসভার সহযোগিতায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সান্তাহার শাখার উদ্যোগে এ কালেকশন বুথ চালু করা হয়।


পৌর কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে নাগরিকদের কর ও ফি জমা দিতে ভোগান্তি কমবে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকসেবার মান উন্নত হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমস এবং ইসলামী ব্যাংক সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আতিকসহ পৌরসভা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।