শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পৃথক মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ন
পৃথক মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটনের পবা ও দামকুড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পবা থানা পুলিশ পারিলা এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার রণহাট (ছয়ভাগী পাড়া) গ্রামের মো. হায়তালীর ছেলে মো. বিজয় (১৯)-কে গ্রেপ্তার করলেও পবা থানার থান্দার পারিলা (সিডির মোড়) গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো: মজনু (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় বিজয়ের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মজনু দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত বিজয়ের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


অপরদিকে, দামকুড়া থানা পুলিশ একই তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে বিন্দারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত রুস্তমের ছেলে মো. ফিরোজ হোসেন (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।