শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
নগরীতে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ২০ পিস ইয়াবাসহ মো. সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। পরে আদালতে অপরাধ স্বীকার করায় সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর বড়বনগ্রাম সুফীনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় শাহমখদুম থানা পুলিশ। এ সময় চকপাড়া গ্রামের মো. ইসলামের ছেলে সেলিমকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।


পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।