শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
নগরীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পবা নতুনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একই গ্রামের মো. আনারুলের ছেলে মো. শাহিন (৩০) এবং বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকার মো. সোহরাব আলীর ছেলে মো. জামাল ওরফে জামু (৩৩) গ্রেপ্তার হন। এ সময় শাহিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে জামুর সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার শাহিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দুটি ও শাহমখদুম থানায় একটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাহমখুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।