শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামূল হকের  সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাব-এর চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহীর সভাপতি ড. প্রকৌ. মোঃ জাকির হোসেন খান, সুজন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহাঃ কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।


সভায় বক্তারা বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


বক্তারা আরও বলেন, বাংলাদেশের নদ-নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার আদায়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতীয় ঐক্য, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নদী বাঁচাও আন্দোলন ও হেরিটেজ রাজশাহীর আয়োজনে শাহমখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর ইফতি খারুল আলম মাসউদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোহাম্মদ নাফিস, সাংবাদিক ও রাজনীতিবিদ মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বাড়ির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর তারেক ফজল,  বিএফ ইউজে এর সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন,  হেরিটেজ রাজশাহী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলুসহ গান্যমান্য ব্যক্তিবর্গ।  পরিচালনা করেন যদি বাঁচাও আন্দোলনের সেক্রেটারি আহসান হাবিব।