শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০১:১১ অপরাহ্ন
ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল ফাটানো হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকের বিস্ফোরণের এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়ার খবর নেই বলে জানিয়েছে পুলিশ।


রাত সাড়ে ১২টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


তথ্যসূত্র: বিডিনিউজ