শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বরিশালে আদালত থেকে বের হয়ে বিচারক নিখোঁজ, থানায় জিডি

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
বরিশালে আদালত থেকে বের হয়ে বিচারক নিখোঁজ, থানায় জিডি
শেখ ফারহান নাদিম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭  নভেম্বর) বিকেলে আদালত থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও আদালতের কর্মকর্তারা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


আদালতের একাধিক সূত্র জানায়, মঙ্গলবারও বিচারক শেখ ফারহান নাদিম আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নেন। বিকেলে তিনি রিকশায় করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে আদালত এলাকা ত্যাগ করেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজন ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তার খোঁজে তৎপরতা চালাচ্ছেন।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সরকার কোতোয়ালী থানায় জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “বিচারককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। তার মুঠোফোন বন্ধ থাকায় খোঁজ পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে।”


বরিশাল জেলা নাজির সৈয়দ মাইললনুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ হন। বুধবার বেলা ২টা পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় তিনি বাদী হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি