শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

টুঙ্গিপাড়া থানা থেকে সরিয়ে নেওয়া হলো পুলিশ সদস্যদের

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
টুঙ্গিপাড়া থানা থেকে সরিয়ে নেওয়া হলো পুলিশ সদস্যদের
টুঙ্গিপাড়া থানা থেকে নিরাপদ স্থানে যাচ্ছেন পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা থেকে সব পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা গোপালগঞ্জ জেলা সদরের পুলিশ লাইন্সে গিয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে থানার পাশের পুলিশ অফিসার্স মেস থেকে পুলিশ সদস্যদের মালামাল ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ভ্যানে সরকারি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল দেখা যায়।


পুলিশ সদস্যদের সবার পরনে ছিল সাদা পোশাক এবং মাথায় হেলমেট।


একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।


তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।


পুলিশ সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, তারা গোপালগঞ্জ জেলা সদরের পুলিশ লাইন্সে গিয়ে অবস্থান নিয়েছেন।


তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য অভিযোগ করেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও ভাঙচুরের সময় সরকারি অস্ত্র, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।


এদিকে, টুঙ্গিপাড়া থানা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


তথ্যসূত্র: বাংলানিউজ