পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে নগরীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল ও মহিলা দল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই প্রতিবাদে মহানগর মহিলা দলের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহফুজুর রহমান রিটন।
এ সময় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহসভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি ও সহক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।