শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ ও মদ জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ও চকো ডিএক্স সিরাপ এবং মদ জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে বিজিবি। পরে রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।


এদিকে বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।