বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কিউএস টেকসই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে রাবি দেশে পঞ্চম

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
কিউএস টেকসই বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে রাবি দেশে পঞ্চম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা-গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গত বছরের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম স্থান লাভ করেছে । দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাবির অবস্থান পঞ্চম। গত বছর রাবির অবস্থান ছিল ১০৪১-১০৫০তম।


র‌্যাংকিংয়ে তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে যার মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়েছে। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।


১৭ নভেম্বর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: ২০২৭ সাসটেইনেবিলিটি’ শীর্ষক  র‌্যাংকিং প্রকাশ করা হয়। এবারের  র‌্যাংকিংয়ে বিশ্বের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।


QS World University Rankings 2027 Sustainabilty- রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন আমাদের অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।