পোরশায় বিএনপির দলীয় অফিস পোড়ালো দুর্বৃত্তরা
নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে যায়।
এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আমি সকালে ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।