শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

জবি ভিসি ক্স বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি

সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ১০:০০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ১০:০০ অপরাহ্ন
জবি ভিসি ক্স বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন/ ফাইল ছবি

নিজের উপাচার্য বা ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ার সঙ্গে বিএনপির ক্ষমতায় যাওয়ার যোগসূত্র টেনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।


তিনি বলেছেন, বিএনপি পাওয়ারে গেছে বিধাই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি। এটি কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।


শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জবি ভিসি বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই দেখছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে, আমি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।


তথ্যসূত্র: জাগোনিউজ