শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাসিকের সাবেক কাউন্সিলর ও আ’লীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
রাসিকের সাবেক কাউন্সিলর ও আ’লীগের নেতা গ্রেপ্তার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নুরুজ্জামান টুকুপল একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে স্বজনেরা গোরস্থান থেকে তার মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।


নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার বড় ভাই।


আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তাফিজুর রহমান মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পবা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।