সামারি ট্রায়ালে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. অন্তর আলী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুল মোড় এলাকায় স্থানীয়দের সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অন্তর চর শ্যামপুর গ্রামের মো. আব্বাস আলী ওরফে আব্বান কসাইয়ের ছেলে।
পরবর্তী সময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি অন্তর ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত তাঁকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।