নগরীতে মাদকসহ দুই কারবারী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা কর্তৃক লক্ষীপুর আইডি বাগানপাড়া অভিযান পরিচালনা করে। এ সময় বহরমপুরের আলামিনের ছেলে বিশাল (২০) এবং: বুলবুলের ছেলে শাকিবকে (২১) গ্রেপ্তার করে।
অভিযানকালে বিশালের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। অপরদিকে, শাকিবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত বিশালের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত শাকিবের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক ২টি পেনাল কোড আইনে এবং রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।