শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নাটোরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

নাটোর প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
নাটোরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

নাটোরে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের হাজরা নাটোর এলাকার আলো সংস্থার হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজহার আলী। 


এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন  নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, আলো র নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা , বিভিন্ন এনজিও ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্জালনা করেন এফএ ওয়াশি বাপি। 


অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী যুবকদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। 


পরে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেওয়া হয়। এর আগে বেসরকারি সংস্থা  আলো ও অনির্বাণের পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে তিনজন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।


উল্লেখ্য আত্ব কর্মসংস্থান প্রকল্পের  আওতায় সদর উপজেলার ৩০ জন বেকার যুবক-যুবতীরা পোষাক তৈরি প্রশিক্ষণ এবং  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার  এ প্রকল্পের মূল লক্ষ্য ।