শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ধামইরহাটে স্বশস্ত্র বাহিনী দিবস পালিত

ধামইরহাট প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
ধামইরহাটে স্বশস্ত্র বাহিনী দিবস পালিত

ধামইরহাটে স্বশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ধামইরহাট অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী সংস্থার আয়োজনে শনিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় বাহিনীর সদস্যদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। 


র‌্যালী শেষে ধামইরহাট শাখা অফিসে  অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী সংস্থার সভাপতি আতাউল হোসেন চৌধুরী হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। 


অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফিরোজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ পারভেজ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, সমাজসেবা অফিসার এনামুল করিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, পৌর বিএনপির সভাপতি ঃ সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সদস্য ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পদক রুবায়েত হোসেন প্রমুখ। 


আলোচনা সভায় দেশ মাতৃকার কল্যাণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোন সময় নিজেদেরকে দেশের জন্য বিলিয়ে দেওয়া ধৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।