শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাঘায় বৃষ্টিতে পাকা ধান নিয়ে কৃষক দিশেহারা

বাঘা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
বাঘায় বৃষ্টিতে পাকা ধান নিয়ে কৃষক দিশেহারা

রাজশাহীর বাঘায় হঠাৎ বৃষ্টিতে পাকা ধান নিয়ে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। আমন ধান কাটার মৌসুমে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। একদিকে মাঠজুড়ে পাকা ধান কাটার ধুম, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে কাটা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।


এ বিষয়ে আড়ানী চকরপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ধান কাটার উপযুক্ত সময় হওয়ায়  ধান কাটতে শুরু করা হয়েছিল। কিন্তু হটাৎ বৃষ্টিতে মাঠে কাটা ধান ভিজে প্রচুর ক্ষতি হয়েছে। পাশাপাশি জমিতে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চার বিঘা জমির মধ্যে দুই বিঘার ধান কাটা হয়েছে। আরও দুই বিঘা দাঁড়িয়ে রয়েছে। কাটা ধানে বেশি ক্ষতি হয়েছে।


বাউসা ই্উনিয়নের দিঘা গ্রামের সুরুজ হোসেন বলেন, ধান কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টিতে জমিতে দুই বিঘা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছি। এতে দিশেহারা হয়ে পড়েছি।  দিঘা পুকুরপাড়া গ্রামের কৃষক জিললুর রহমান, আটালিপাড়া গ্রামের আক্কাস আলী, বলারবাড়ি গ্রামের সোহেল রানা, রাকিবুল ইসলাম ও তৈয়ব আলী বলেন, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে কাটা ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কাটা ধানের গাছ বের হচ্ছে। আজকালের মধ্যে বৃষ্টি না কমলে সবর্নাশ হয়ে যাবে। একটি ধানও ধরে তুলতে পারিনি।


এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এম এ মান্নান বলেন, উপজেলায় মোট ধানের আবাদ হয়েছে ২ হাজার ৩৫২ হেক্টর জমি। এ পর্যন্ত ধান কর্তন হয়েছে ৬২৬ হেক্টর। মাঠে রয়েছে ৭৩ ভাগ ধান। তবে দুই/এক দিনের মধ্যে আবহাওয়া অনুকুলে চলে আসবে। এই বৃষ্টিতে ধানের কিছুটা ক্ষতি হলেও অনাান্য আবাদের ব্যাপক উপকার হয়েছে।