শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ

সোনার দেশ ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে স্থানীয়রা জানান।


স্থানীয়রা জানান, সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে, এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।


সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম গণমাধ্যমে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন। শেষে পেট্রোল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।  


এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি। এছাড়া, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার সপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এর আগে, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির নেতা এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।


তথ্যসূত্র: রাইজিংবিডি