শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির। ছবি: সংগৃহীত।

পাবনার চাটমোহরে পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।


ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেঠ।