ঈশ্বরদী যুবদলের ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বহিষ্কৃত পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ ৫ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাদের দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে।
যে পাঁচ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।