প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর
ঢাকা মহানগরীসহ দেশের সব বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরীসহ দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অন-লাইনে http://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
অন-লাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১ থেকে ১০ ডিসেম্বর চলবে।
প্রথম শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল হতে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে। দ্বিতীয় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা (লিখিত) স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে।
বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৭ অনুযায়ী বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।
১ম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ১ম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি অনুষ্ঠানের তারিখ ১৫ ডিসেম্বর সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন।
আবেদন ফরম জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে।
ঢাকা মহানগরীসহ সারাদেশের সব বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ১ম শ্রেণিতে ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর অন-লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অন-লাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শক্রমে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রমে সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ