শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইয়াবা ও গাঁজা রাখার দায়ে মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন
ইয়াবা ও গাঁজা রাখার দায়ে মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানে দামকুড়া থানাধীন জোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল উদ্দিন (২৯)-কে দুইটি ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া গাঁজা রাখার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।