শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীতে আসছেন আজ

তথ্যবিবরণী ২৩ নভেম্বর ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ২৩ নভেম্বর ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীতে আসছেন আজ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মঙ্গলবার (২৪ নভেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল পৌনে এগারোটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।


সফরসূচি অনুযায়ী ওইদিন প্রতিমন্ত্রী বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর দুইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।


ওইদিন বিকাল সোয়া পাঁচটায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।