শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে নাশকতায় অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
নগরীতে নাশকতায় অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।


সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টায় শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. হাসিবুল ইসলাম ওরফে পলাশ (৩৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দক্ষিণ নওদাপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।


শাহমখদুম থানায় গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১) (ক) এর (ই)/৬(১) (ক) এর (ঈ)/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা ৮ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।