শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাঁথিয়া প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 


সোমবার (২৩ নভেম্বর) বেড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেড়া পৌর সদরের বেড়া সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া সরকারি কলেজ মাঠ গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক রইজ উদ্দিন আহমেদ বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক মনিরুজ্জামান মনি, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক আকসেদ আলী এবং যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।