শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জে অস্ত্র,গুলি,ম্যাগজিন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে এসআরবি

শিবগঞ্জ সংবাদদাতা ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ সংবাদদাতা ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জে অস্ত্র,গুলি,ম্যাগজিন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে এসআরবি

শিবগঞ্জে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও নগদ টাকাসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ শাখা। আটককৃত দুইজন হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের রুস্তম আলির ছেলে আহসান আলি(৫৫) ও একই ইউনিয়নের হাউসনগর গ্রামের মো: তোহরুল ইসলামের ছেলে আব্দুররহিম (৩৫)। সোমবার বিকালে এস আরবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ভোর রাতে যৌথ অভিযানে মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে অভিযানে চালিয়ে আহসানের বাড়ি থেকে দুইটি বিদেশী পিস্তল, নয়রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও নগদ  এক লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ দুইজনকে আটক করে।  


এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।