নাসিক প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ্ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট” এর আওতায় আগামী ২৪-২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ ০৩ (তিন) দিন ব্যাপি Exposure Visit, Horiæontal Learning, Evaluation and Planning Workshop শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।