চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল
চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌল্লা, সদর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কয়েলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।