শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক গ্রেফতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চেক প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।


গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউরের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।