রাজশাহী বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৫৬ জন, পাস ১০৪
রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন শিক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণে মোট ৭৭৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ফলাফলের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়। এর আগে বিকেল ৩টায় প্রথম দফায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের জন্য মোট ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্রের আবেদন করা হয়েছিল। এর মধ্যে ৭৭৫টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের পর নতুন করে পাস করেছেন ১০৪৭ জন। তাদের মধ্যে ৫৬ জন পেয়েছেন জিপিএ-৫।