মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পত্নীতলায় ১১ মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৩:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
পত্নীতলায় ১১ মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ওরফে রনীকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে তাঁকে গ্রেফতার করা হয়।


ওসি বলেন, সাবেদুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁকে আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


পুলিশ জানায়, সাবেদুল ইসলাম পাটিচরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাটিচরা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।