মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

রাজশাহীতে মাদকসেবনে ৫ জনের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:৪২ অপরাহ্ন
রাজশাহীতে মাদকসেবনে ৫ জনের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর নওদাপাড়া গ্রামের শান্ত ইসলাম (২৪), বড়বাড়ীয়া গ্রামের বেলাল হোসেন (৩৬), জুয়েল রানা (৩০), জাহিদ হাসান (২৬) ও রাশেদুল ইসলাম (২৬)।


ভ্রাম্যমাণ আদালত ইয়াবা সেবনের দায়ে শান্ত ইসলামকে ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ট্যাপেন্টাডল সেবনের দায়ে বেলাল হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।


এ ছাড়া গাঁজা সেবনের দায়ে জুয়েল রানাকে পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা, জাহিদ হাসানকে তিন দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা এবং রাশেদুল ইসলামকে ৪৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।