মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাঁদের মধ্যে মাদক বিক্রির অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজন রয়েছেন। অভিযানে ৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) মতিহার, কাশিয়াডাঙ্গা, দামকুড়া, বোয়ালিয়া ও পবা থানা-পুলিশ এসব অভিযান চালায়।

আরএমপি জানায়, মতিহার থানা-পুলিশ খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবার হোসেন (২৯) ও মো. জাকারুল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গুড়িপাড়া লেকসংলগ্ন এলাকা থেকে মো. সুজন আলী (৩৩)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে দামকুড়া থানা-পুলিশের অভিযানে সাব্বির হোসেন (২৬) গ্রেপ্তার হন। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ছাড়া বোয়ালিয়া থানা-পুলিশ উপশহর ১ নম্বর সেক্টর থেকে গাঁজা সেবনের অভিযোগে মো. ইসতিয়াক আহম্মেদ পল্লব (৩৫)-কে গ্রেপ্তার করে। পবা থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় নগর পারিলা সিডির মোড় এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।