মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


মঙ্গলবার (২৪ নভেম্বর) মহানগরীর বিভিন্ন স্থানে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলার ১৩ জন এবং অন্যান্য মামলার ১৪ জন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।