রাজশাহীতে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ রোহান আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির ১ হাজার ২৫ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা-পুলিশ এ অভিযান চালায়।
আরএমপি জানায়, গ্রেপ্তার রোহান বহরমপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।